চোখের বালি | অন্তিম পর্ব
📅2 August 2026(১৮ শ্রাবণ ১৪৩৩)•⏱1 min read•👁3 readers

আজকাল মানুষকে বুঝতে তার comment section পড়া হয়। ১০০ বছর আগেও সেটা হতো, একটু অন্যভাবে। অভ্যাসটা বদলায়নি।
কেন রবীন্দ্রনাথ বিনোদিনীকে জিতিয়েও জেতাননি, বা হারিয়েও হারাননি? কারণ চোখের বালি একটি মানুষের অসম্পূর্ণতার দলিল।
রবীন্দ্রনাথ আসলে বিনোদিনীর গল্প লেখেননি, তিনি লিখেছিলেন আমাদের বিচারবোধের গল্প।
আমরা আজও 5G speed-এ মানুষকে চিনে ফেলি। সেটি একটি ছবি, সম্পর্ক, ভুল, গুজব—সে যা কিছু হতে পারে। তারপর সেটির conc। usion-স্বরূপ একটা মনগড়া রায়ও দিয়ে ফেলি।
কিন্তু সাহিত্য কখনও এত তাড়াহুড়ো করে না।
তাই চোখের বালি পড়লে বোঝা যায়, এ শুধু একটি বিধবার গল্প নয়। এ এমন এক সমাজের গল্প, যেখানে একটি নারীকে মানুষ হিসেবে বোঝার আগেই তাকে সংজ্ঞায়িত করা হয়।
রবীন্দ্রনাথ বিনোদিনীকে বাংলা seria। -এর মতো নায়িকা বা খলনায়িকা করেননি। কারণ বাস্তব মানুষ এমন হয় না।
তিনি শুধু মানুষ, এবং শুধুমাত্র একজন মানুষ।
মানুষ সবসময় পরস্পরবিরোধী।
আজও শতবর্ষ পরে বিনোদিনীর চরিত্র নিয়ে যে ভাবনা, তা বেঁচে আছে একটি অস্বস্তিকর প্রশ্ন হিসেবে। কারণ আজও সকাল-সন্ধে আমরা সম্পূর্ণ না জেনেই কোনো না কোনো মানুষকে বিচার করতে ব্যস্ত।
একটি নারীর চরিত্র ও পরিচয়ের ওপর। abe। ing করতে যে পাশবিক আনন্দ পাই, তা প্রায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সমান, অথবা একটু বেশি।
আমার ভাবনায়, রবীন্দ্রনাথ ঠাকুর যে ভবিষ্যৎবাণী করেছিলেন, তা এই যে—সময় বদলাবে, সমাজ বদলাবে, কিন্তু মানুষের অন্য একজন মানুষকে বিচার করার যে তাড়াহুড়ো, সেটা খুব বেশি বদলাবে না।
আচ্ছা, আমরা শেষ কবে কাউকে বোঝার চেষ্টা করেছি?
— thoughts.whatever
Filed under
Continue The Journey
