পরিচয়
What this is, and why it exists
একটা রিল এক মিনিটের। তার পিছনে যে পড়াশোনা, যে খসড়া, যে বাদ পড়া অংশ — সেসবের জায়গা ইনস্টাগ্রামে নেই। এই সাইটটা সেই জায়গা।
এখানে তিন রকম লেখা আছে। রচনা — প্রতিটি রিলের সম্পূর্ণ লেখা, যেভাবে লেখা হয়েছিল, কাটছাঁট ছাড়া। ব্লগ — যা কোনও রিলের সঙ্গে জোড়া নয়, শুধু পড়ার জন্য লেখা। আর তথ্যচিত্র — যেখানে ভিডিওর সঙ্গে থাকে তার কালরেখা আর তথ্যসূত্র।
কেন সূত্র দেওয়া হয়
বাংলা সাহিত্য নিয়ে ইন্টারনেটে যা পাওয়া যায়, তার বেশিরভাগেরই উৎস জানা যায় না। কে কোথা থেকে পেল, কোন সংস্করণ, কোন বছর — কিছুই না। ফলে ভুল তথ্য বছরের পর বছর ঘুরতে থাকে।
এখানে প্রতিটি তথ্যচিত্রের নিচে তথ্যসূত্র দেওয়া থাকে। কোনটা বই, কোনটা পত্রিকা, কোনটা আর্কাইভ — লেখা থাকে। ভুল চোখে পড়লে জানালে সংশোধন করা হয়।
পড়ার ব্যবস্থা
লেখার আকার, লাইনের ফাঁক, কাগজের রং — সব বদলে নেওয়া যায় উপরের সেটিংস থেকে। যেসব লেখার আবৃত্তি আছে, সেগুলো শোনা যায়; শুনতে শুনতে অন্য পাতায় গেলেও আবৃত্তি চলতে থাকে। যেকোনও লেখা PDF করে রাখা যায়।
কোনও লগ-ইন নেই, কোনও অ্যাকাউন্ট নেই। “পরে পড়ব” তালিকা আপনার নিজের ব্রাউজারেই থাকে — আমাদের কাছে যায় না।